মেয়েরা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে? সম্পূর্ণ তথ্য ২০২৬
নমস্কার বন্ধুরা,
বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত যুবক-যুবতীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হলো সরকারের চালু করা বাংলার যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকারদের চাকরি পাওয়ার আগে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত প্রতিমাসে ১৫০০ করে ভাতা প্রদান করা।
এখন প্রশ্ন হচ্ছে: মেয়েরা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে?
এককথায় উত্তর হলো — হ্যাঁ, মেয়েরা সম্পূর্ণ আবেদন করতে পারবেন, যদি তারা এই প্রকল্পের অন্যান্য শর্তগুলো পূরণ করেন। নিচে আমি তার বিস্তারিত ব্যাখ্যা দিলাম।
যুব সাথী প্রকল্প কি মেয়েরা পাবে
যুবসাথী প্রকল্পটি কারা পাবে?
Yuva Sathi Prakalpa মূলত বেকার যুবকদের জন্য চালু করা হয়েছে। আবেদন করার জন্য নিম্নলিখিত শর্ত গুলি আছে:
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।
- বর্তমানে বেকার হতে হবে। অর্থাৎ কোনও চাকরি করলে সে আবেদনযোগ্য হবে না।
- যারা অন্যান্য সরকারি ভাতা নেয় না তারা পাবে। তবে শিক্ষাগত বৃত্তি/স্কলারশিপ পেলেও তারা আবেদন করতে পারবে।
উপরিউক্ত যোগ্যতার মানদন্ডের ভিত্তিতে বলতেই পারি, কোনো শর্তই লিঙ্গ-নির্ভর নয়। অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ই বাংলার যুব সাথীর টাকা পাবেন।
কোন কোন মেয়েরা যুব সাথী পাবে না?
আমরা আগেই আলোচনা করেছি যে মেয়েরাও যুব সাথীর ফর্ম ফিলাপ করতে পারবে; তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যার জন্য কিছু কিছু মেয়েরা ফর্ম ফিলাপ করতে পারবেন না এবং এই প্রকল্পের ভাতাও নিতে পারবেন না। সেই কারণ গুলি হলো —
- যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন তারা যুব সাথী পাবে না
- এছাড়া অন্যান্য ভাতা নিচ্ছেন তারাও পাবে না
- রেগুলার কোর্সে পড়াশোনা করলেও পাবে না
মেয়েদের জন্য আবেদন প্রক্রিয়া কী?
- যেহেতু আবেদন করার শর্ত ছেলেমেয়েদের জন্য একই, তাই আবেদন করার ধাপও সাধারণভাবে একই।
- সাধারণত আবেদন অন-লাইন বা অফ-লাইন দু’ভাবেই গ্রহণ করা হচ্ছে।
- অফ-লাইনে ক্যাম্পে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হচ্ছে।
- অনলাইনে আবেদন করতে চাইলে সরকারি পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হয়। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিকের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
সাধারণ প্রশ্ন (FAQ)
লক্ষ্মীর ভান্ডার পেলে কি যুব সাথী পাওয়া যাবে?
Ans:- না পাওয়া যাবে না
বিবাহিত মেয়েরা কি আবেদন করতে পারবেন?
Ans:- যদি তারা যোগ্যতার শর্ত পূরণ করেন এবং বেকার হন, তাহলে আবেদন করতে পারবেন।
কলেজে পড়ুয়া মেয়েরা কি আবেদন করতে পারবেন?
Ans:- রেগুলার কোর্সে পড়াশোনা করলে তারা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে না
চাকরি পেলে কি ভাতা বন্ধ হবে?
Ans:- হ্যাঁ, সাধারণত চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যায় কারণ এটি মূলত বেকারদের জন্য চালু করা হয়েছে।
সর্বোপরি বলা যায়, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মেয়েরাও সমানভাবে যোগ্য। সুতরাং যারা এখনো আবেদন করেননি, তারা অতিসত্ত্বর ফর্ম ফিলাপ করুন। Good Luck !
Also Check::
