সস্তায় UPSC কোচিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

কম খরচে UPSC কোচিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

কমখরচে UPSC কোচিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
সস্তায় UPSC কোচিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

নমস্কার বন্ধুরা,
আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ সরকার UPSC Aspirants-দের জন্য নুন্যতম খরচে কোচিং পরিষেবা লঞ্চ করেছেন রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এই পরিষেবা দেওয়া হচ্ছে Satyendranath Tagore Civil Services Study Centre-এর মাধ্যমে, যেটি মূলত সরকারেরই একটি উদ্যোগ; যাতে করে রাজ্যের সব শ্রেনীর ছেলে মেয়েরা IAS, IFS, IPS হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করতে পারে। 

২০২৭ সালে যারা UPSC Civil Service পরীক্ষায় অংশ নিতে চলেছেন তারা এই ১০ মাসের কম্পোজিট কোর্সটি নিতে পারবেন প্রিলিমস এবং মেনস পরীক্ষার জন্য। এই কোর্সে অন্তর্ভুক্ত থাকছে মকটেস্ট সিরিজ এবং মক ইন্টারভিউ। যেগুলি পরিচালনা করবে দেশের সবথেকে ভালো কোচিং সেন্টার গুলো। 

UPSC কোচিং দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

☑️ সমস্ত ক্লাস গুলি করা হবে Physical Mode-অর্থাৎ সামনাসামনি বসে ক্লাস করতে পারবেন।

কোর্স ফি: সরকারি উদ্যোগের এই কোচিং গুলিতে কোর্স করার জন্য অসংরক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য মাসিক ১০০০/- এবং তফশিলি জাতি, উপজাতি ও OBC-দের জন্য ৫০০/- ধার্য করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া
  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে https://csscwb.in/
  2. অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন করতে হবে
  3. এরপর Admission Test দুটি পর্যায়ের মাধ্যমে হবে। প্রথম পর্যায়ে র টেস্টে থাকবে MCQ, সাবজেক্টিভ টাইপ শর্ট প্রশ্ন এবং Essay। দ্বিতীয় পর্যায়ের টেস্ট হবে ইন্টারভিউ
  4. তারপর রেজাল্টে কৃতকার্য অর্থাৎ পাশ করলেই মিলবে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ

বি.দ্রঃ- যারা সিভিল সার্ভিস Prelims পরীক্ষা পাশ করেছে যেকোনো সালে , তারা সরাসরি ভর্তির সুযোগ পাবে এই কোচিং প্রতিষ্ঠানে। তাদেরকে কোনরূপ অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। 

বয়সসীমা: UPSC গাইডলাইন অনুযায়ী যেকোনো ছেলেমেয়ে যোগ্য

যোগ্যতা: গ্রাজুয়েট

প্রয়োজনীয় নথি: মোবাইল নাম্বার, Email ID এবং আধার কার্ড নাম্বার




সুতরাং, দেরী না করে উপরিউক্ত সরকার পরিচালিত কোচিং সেন্টারে ভর্তি হন আর নিজের স্বপ্ন গুলিতে বাস্তবায়িত করুন। কোনরূপ সমস্যার মুখে পড়লে কমেন্ট করুন। Good Luck !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.