যুব সাথী প্রকল্পে কারা টাকা পাবে না | Who are not eligible for Yuva Sathi Scheme

পশ্চিমবঙ্গের যুব সাথী প্রকল্পে কারা টাকা পাবে না

যুব সাথী প্রকল্পে কারা কারা টাকা পাবে না
যুব সাথী প্রকল্পে কারা কারা টাকা পাবে না
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে লঞ্চ করা যুবসাথী ভাতা কিন্তু সকলের জন্য নয়। এবার প্রশ্ন উঠতে পারে কারা যুব সাথী পাবে না? কেন পাবে না? আজকের পোস্টে সেই সমস্ত বিষয়েই সম্পূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। সুতরাং মনোযোগ দিয়ে নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ুন-

পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয় বেকার যুবকও যুবতীদের । কিন্তু বাস্তব কথা হল, সমস্ত আবেদনকারী এই টাকা পাবেন না। অনেকেই নিজের অজান্তেই এমন কিছু ভুল করেন, যার ফলে আবেদন বাতিল হয়ে যায়।

চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক কে বা কারা যুব সাথী পাবে না—

❌ কারা যুবসাথীর টাকা পাবেন না

যাঁরা ছাত্রছাত্রী কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে রেগুলার কোর্স বা পড়াশোনা করলে যুবসাথী ভাতা পাওয়া যাবে না।

সরকারি চাকরিজীবী বা স্থায়ী কর্মরত ব্যক্তি: কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও চাকরিতে নিযুক্ত থাকলে এই প্রকল্প প্রযোজ্য নয় তাদের জন্য।

নিয়মিত বেতনভোগী কর্মী: বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরি বা নিয়মিত মাসিক আয় থাকলে যুবসাথীর টাকা মিলবে না।

ইতিমধ্যেই অন্য ভাতা পাচ্ছেন যাঁরা:

সরকারের অন্য কোনও বেকার ভাতা বা অনুরূপ স্কিমের সুবিধা নিলে যুবসাথী পাওয়া যাবে না।

N.B: শিক্ষাগত বৃত্তি বা স্কলারশিপ পেলে সমস্যা নেই

বয়সসীমার বাইরে যাঁরা: এই প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, যা হলো ২১ থেকে ৪০ বছর। সুতরাং বয়স কম বা বেশি হলে আবেদন বাতিল হবে।

ভুল বা অসম্পূর্ণ নথি জমা দিলে: ভোটার আইডি, আধার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ বা ব্যাঙ্ক ডিটেলস ভুল হলে টাকা পাবেন না।

স্কিল রেজিস্ট্রেশন না থাকলে: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা স্কিল ডেটাবেসে নাম নথিভুক্ত না থাকলে যোগ্যতা হারাতে পারেন।

❎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পান, তারা যুব সাথী পাবে না

■ ক্যাম্পে যাওয়ার আগে নিজের যোগ্যতা, বয়স, কাজের অবস্থা এবং সব ডকুমেন্ট একবার ভালো করে মিলিয়ে নিন। নাহলে সময় আর পরিশ্রম দুটোই নষ্ট হবে।

এই তথ্যগুলো জানা থাকলে অপ্রয়োজনীয় ভিড় এড়ানো যাবে এবং প্রকৃত যোগ্য প্রার্থীরা উপকৃত হবেন।

📌 পোস্টটি দরকারি মনে হলে শেয়ার করুন, যাতে অন্যরাও আগেভাগে সতর্ক হতে পারেন।

Also Check::

📌 যুব সাথী ফর্ম Status Check করুন

📌 অনলাইনে আবেদন করার পদ্ধতি দেখুন

Post a Comment

9 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Sirekemon sununkrisokbandhu1bighajamite4000,pmkisane6000=10000bachare, yubosroke18000, atak9thakarniyenhebedekhban

    ReplyDelete
  2. আমার ভোটার কার্ড নেই কিন্তু আমার বয়স 21 বছর

    ReplyDelete