ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম | Bhumihin Khetmajur Form PDF

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প Form ডাউনলোড

ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম Download
ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম
নমস্কার বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গ সরকারের চালু করা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম PDF আপনাদের সঙ্গে শেয়ার করার সাথে এই প্রকল্পের অধীনে কী কী সহায়তা আছে, যোগ্যতা, বৈশিষ্ট্যসহ যাবতীয় তথ্য বিশদে আলোচনা করবো। সুতরাং আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে মনোযোগ সহকারে আজকের প্রতিবেদনটি পড়ুন —

এই কর্মসূচির মাধ্যমে যেসব ক্ষেতমজুর প্রধানত কৃষিকাজ ও সংশ্লিষ্ট পেশার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে মোট ৪,০০০ টাকা সরাসরি আর্থিক অনুদান দেওয়া হবে। উক্ত অর্থ দুই সমান কিস্তিতে বিতরণ করা হবে—রবি মৌসুমে ২,০০০ টাকা এবং খরিফ মৌসুমে আরও ২,০০০ টাকা।

ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্ম

ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যোগ্যতা

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সেই সকল ক্ষেতমজুরদের জন্য প্রযোজ্য, যাঁরা রাজ্যের বাসিন্দা হলেও তাঁদের নিজস্ব কোনও কৃষিজমি নেই। ফলে তাঁরা কৃষকবন্ধু (নতুন) কর্মসূচির অন্তর্ভুক্ত নন, বর্গাচাষী হিসেবেও নিবন্ধিত নন এবং জীবিকার জন্য সম্পূর্ণভাবে অন্যের জমিতে কৃষিকাজের ওপর নির্ভরশীল।

ভূমিহীন প্রকল্পের জন্য ডকুমেন্টস

  1. আধার কার্ড (আবশ্যিক)
  2. ভোটার কার্ড (ঐচ্ছিক)
  3. আবেদনকারীর নামে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা / বাতিল চেক)
  4. ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সাথে লিংক মোবাইল নম্বর
  5. ভূমিহীন ক্ষেতমজুর সম্পর্কিত স্ব-ঘোষণাপত্র এবং আধার তথ্য ব্যবহারের সম্মতি পত্র।

ভূমিহীন প্রকল্পে আবেদন পদ্ধতি

Bhumihin Khetmajur Formটি প্রিন্ট করে সেটি ভালোভাবে পূরণ করুন এবং ক্যাম্পে গিয়ে কৃষি কর্মকর্তাদের কাছে গিয়ে জমা দিয়ে আসুন

নীচের ডাউনলোড বাটনে ক্লিক করে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্মটি সংগ্রহ করে নিন




আবেদন পত্রটি সংগ্রহ করার পর প্রিন্ট করে নিন এবং উপরিউক্ত প্রয়োজনীয় নথি গুলি একসঙ্গে করে দুয়ারে সরকার ক্যাম্প অথবা কৃষি দপ্তরে জমা করে আসুন। কোনরূপ সমস্যার সম্মুখীন হলে আমাদের কমেন্ট করে জানান

Also Check::

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.