যুব সাথী আবেদন পত্রে এই ৫টি মারাত্মক ভুল এড়িয়ে চলুন
![]() |
| যুব সাথী আবেদন পত্রে যে ভুল করবেন না |
নমস্কার বন্ধুরা,
বর্তমানে চালু করা বাংলার যুবসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার যুবসমাজ ফর্ম ফিলাপ করছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আজকের এই পোস্টে আমি আপনাকে জানিয়ে দেব কী কী ভুল না করলে কোনো ঝামেলা ছাড়াই আপনার আবেদনপত্র সফলভাবে জমা করে আস্তে পারবেন। চলুন দেখে নেওয়া যাক —
যুব সাথী ফর্মে যে ৫টি ভুল করবেন না
১.ফটোর উপর Cross Sign' (স্বাক্ষর)
ভুল: ফর্মে শুধু ফটো লাগিয়ে ছেড়ে দেওয়া।
সঠিক: ফটোর অর্ধেক এবং কাগজের অর্ধেক জুড়ে আড়াআড়িভাবে স্বাক্ষর (Self-attested) করতে হবে।
২. বয়সসীমা (০১/০৪/২৬ অনুযায়ী)
আবেদন করার জন্য বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নির্ধারিত বয়সসীমার বাইরে আবেদন করলে তা বাতিল হবে।
৩. সঠিক শিক্ষাগত যোগ্যতা
ভুল: বাড়িয়ে তথ্য লেখা (যেমন: পাস না করেও B.A. লিখে দেওয়া)। ভুল তথ্য দিলে ফর্ম বাতিল হবে।
সঠিক: আপনার সর্বশেষ যে পরীক্ষায় আপনি প্রকৃতভাবে উত্তীর্ণ হয়েছেন, সেই যোগ্যতাই লিখুন (যেমন: মাধ্যমিক)।
৪. বর্তমান পেশা (Occupation)
সঠিক পদ্ধতি: আপনি যদি ছাত্র বা ছাত্রী হন, তবে পেশার জায়গায় 'Student' লিখবেন না। এর পরিবর্তে আপনাকে 'Unemployed' (বেকার) লিখতে হবে।
৫. অন্যান্য সরকারি সুবিধা
আপনি যদি অন্য কোনো সরকারি ভাতা পান, তবে সেটি অবশ্যই উল্লেখ করুন। তথ্য গোপন করলে পরবর্তীতে যাচাইয়ের সময় আপনার ফর্ম রিজেক্ট বা বাতিল হয়ে যাবে।
উপরিউক্ত বিষয় গুলি আপনি সঠিকভাবে খেয়াল রেখে যদি ফর্মটি জমা দিয়ে আসেন তাহলে সেটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং নির্ধারিত সময়ের মধ্যেই আপনি আপনার ভাতা সরকারের তরফ থেকে আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন। Good Luck !
Also Check::

Dada ami student likhechi problem hobe ki?
ReplyDeleteকোন সমস্যা হবে না
DeleteAmi 16 tarike from ti joma diyechilam amake kono acknowledgement slip deini aj 19 tatik ami ki kore poroborti somoye online status jante parbo keu ki kono somadhan dite parbe 😢😢😢😥😥
ReplyDeleteDada amake to officer chobir niche sign korte bolechilo
ReplyDeleteDada ami passport chobi er moddhe kono signature korini
ReplyDeleteKono problem hobe?
Esic or pf thakle ki ei subidha paoya jabe?
ReplyDeleteDada occupation er jaygay kichu lekha hoyni kono somosya hobe ki
ReplyDelete